Get Started
Back to Blog
How to Change e-TIN Certificate Information in Bangladesh: Step-by-Step Guide

How to Change e-TIN Certificate Information in Bangladesh: Step-by-Step Guide

Giasuddin CAP, ITPProfessional Accountant, Income Tax Lawyer, amarConsultantOctober 10, 2026
Share:
ইনকাম ট্যাক্স • ই-টিন সেবা

কিভাবে ই-টিন সার্টিফিকেটের তথ্য সংশোধন করবেন?

দেখুন ই-টিন সার্টিফিকেটের কী কী তথ্য অনলাইনে সংশোধন করা যায় এবং কীভাবে করবেন — সম্পূর্ণ ধাপে ধাপে নির্দেশনা।

ই-টিন সার্টিফিকেটের যেসব তথ্য সংশোধন করা যাবে

১. মোবাইল নম্বর ও ইমেইল
২. বর্তমান ঠিকানা
৩. স্থায়ী ঠিকানা
৪. পিতা-মাতা ও স্বামী-স্ত্রীর নাম
৫. জেন্ডার

যেভাবে করবেন

আপনি www.incometax.gov.bd ওয়েবসাইট থেকে খুব সহজে পিতা-মাতা ও স্বামী-স্ত্রীর নাম, জেন্ডার, ঠিকানা, মোবাইল নম্বর ও ইমেইল এড্রেস পরিবর্তন করতে পারবেন।

১
ওয়েবসাইটে Login করুন
উক্ত ওয়েবসাইটে Login করে Change Contact মেনুতে ক্লিক করুন।
২
নতুন ফর্ম পূরণ করুন
স্ক্রিনে নতুন ফর্ম দেখতে পাবেন। প্রয়োজনীয় পরিবর্তন সম্পন্ন করুন।
৩
পরিবর্তনের কারণ লিখুন
নিচে কেন তথ্য পরিবর্তন করেছেন তার কারণ "Update Reason" বক্সে লিখুন।
৪
Save বাটনে ক্লিক করুন
অতঃপর Save বাটনে ক্লিক করুন। আপনার পরিবর্তিত তথ্য ডাটাবেইজে সংরক্ষিত হয়ে যাবে।

আপডেট হতে কতটা সময় লাগে?

সাধারণত, অনলাইনে টিন সংশোধনের আবেদন করার পর তা আপডেট হতে কিছুটা সময় লাগতে পারে।

জরুরি প্রয়োজনে: যদি আপনার দ্রুত পরিবর্তন করা একান্তই জরুরি হয়, সেক্ষেত্রে অবশ্যই অনলাইনে তথ্য পরিবর্তনের আবেদনের পর আপনার ট্যাক্স সার্কেল অফিসে যোগাযোগ করবেন।

সঠিক তথ্য, ঝামেলামুক্ত টিন ব্যবস্থাপনা

ই-টিন সার্টিফিকেটে সঠিক তথ্য থাকা জরুরি — বিশেষ করে রিটার্ন দাখিল, ব্যাংক লেনদেন এবং বিভিন্ন সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে। সময়মতো তথ্য হালনাগাদ রাখলে ভবিষ্যতে জটিলতা এড়ানো সম্ভব।

✍️ Gias Uddin, CAP, ITP
প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট, ইনকাম ট্যাক্স ল'ইয়ার
🌐 ওয়েবসাইট: www.amarconsultant.com
📩 ইমেইল: info@amarconsultant.com

দ্রষ্টব্য: এই লেখাটি শুধুমাত্র সাধারণ তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে, এটি আইনি পরামর্শ নয়। এনবিআর-এর নিয়মাবলী পরিবর্তনশীল হতে পারে, তাই চূড়ান্ত সিদ্ধান্তের আগে আপনার ট্যাক্স সার্কেল অফিস বা একজন লাইসেন্সপ্রাপ্ত পেশাদারের সাথে যোগাযোগ করুন।

Comments

Loading comments…

Leave a comment

Comments are reviewed before they appear publicly.

More from the blog